হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

মুহাম্মদ(স.) কে প্রেরণের উদ্দেশ্য

এবং তার সঠিক অনুসরন বোঝার মাপকাঠি

📚 গবেষণা সিরিজ-২
মুহাম্মদ(স.) কে প্রেরণের উদ্দে়শ্য
📖
গবেষণা সিরিজ-২
মুহাম্মদ(স.) কে প্রেরণের উদ্দেশ্য
এবং তার সঠিক অনুসরন বোঝার মাপকাঠি
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

রসূল মুহাম্মাদ স.-কে অনুসরণ করা সকল মুসলিমের জন্য ফরজ (অবশ্য করণীয়)। আর এ কাজে সফল হওয়া বা না হওয়ার ওপর নির্ভর করে সকল মুসলিমের দুনিয়া ও আখিরাতের সফলতা ও ব্যর্থতা। কোনো কাজে সফল হতে হলে সে কাজের উদ্দেশ্য প্রথমে সঠিকভাবে জানতে হয়। অতঃপর কাজটি করার সময় ঐ উদ্দেশ্য সাধিত হচ্ছে কি না বা হবে কি না তা সর্বক্ষণ খেয়াল রাখতে হয়। অন্যদিকে একটি কাজের মাপকাঠি জানা থাকলে তা দিয়ে কাজটি করার সঠিকত্বের দিক দিয়ে নিজে ও অন্যরা কী অবস্থানে আছে তা মাপা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

বর্তমান বিশ্বের মুসলিমদের জীবন পরিচালনার দিকে তাকালে সহজেই বলা যায়- মহান আল্লাহ মুহাম্মাদ স.-কে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সে বিষয়ে তাদের অধিকাংশের জ্ঞান কুরআন, সুন্নাহ ও আকল/Common sense/বিবেকের সাথে সংগতিশীল নয়। এর ফলে মুসলিমদের দুনিয়ার জীবনের ব্যর্থতা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আর তাদের অধিকাংশের পরকালীন জীবনের অবস্থা কী হবে তা বোঝাও কঠিন নয়।

তাই ব্যক্তি ও জাতির দুনিয়া ও আখিরাতের কল্যাণের লক্ষ্যকে সামনে রেখেই আলোচ্য বিষয়ে কলম ধরা। এ পুস্তিকায় প্রথমে মুহাম্মাদ স.-কে প্রেরণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হবে। অতঃপর তাঁর সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি তথা তাঁকে সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা বোঝার মাপকাঠি নিয়ে আলোচনা করা হবে।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৯৬ মোট ভিজিট