হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

আল কুর'আনের পঠনপদ্ধতি

প্রচলিত সুর নাকি আবৃতির সুর?

📚 গবেষণা সিরিজ-১০
আল কুর'আনের পঠনপদ্ধতি
📖
গবেষণা সিরিজ-১০
আল কুর'আনের পঠনপদ্ধতি
প্রচলিত সুর নাকি আবৃতির সুর?
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

বর্তমান বিশ্বের প্রায় সকল মুসলিম ভাব প্রকাশ না করে সুর দিয়ে কুরআন পড়ে। এ পদ্ধতিটা ব্যাপকভাবে চালু হওয়ার কারণ হলো- তারা কোনোভাবে জানে যে, ঐ পদ্ধতিতে কুরআন পড়তে আল কুরআন ও সুন্নাহ আদেশ বা উপদেশ দিয়েছে। পদ্ধতিটা এমন যে, কুরআন অর্থ ছাড়া বা না বুঝে পড়তে কোনো অসুবিধা হয় না। কুরআন পড়ার এ পদ্ধতির সাথে অর্থ ছাড়া কুরআন পড়লেও প্রতি অক্ষরে দশ নেকি কথাটি ইসলামসম্মত বলে চালু থাকার কারণে অধিকাংশ মুসলিম অর্থ ছাড়া কুরআন পড়ছে। তাই কুরআন পড়েও তারা কুরআনের জ্ঞান থেকে দূরে থাকছে।

কুরআনের জ্ঞানার্জন করা সকল মুসলিমের ১ নং কাজ বা সবচেয়ে বড়ো ফরজ (অবশ্য পালনীয় কর্তব্য)। আর কুরআনের জ্ঞান থেকে দূরে রাখা শয়তানের ১ নং কাজ তথা সকল মুসলিমের জন্য সবচেয়ে বড়ো গুনাহ। বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে ‘মুমিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ’ (গবেষণা সিরিজ-৪) নামক বইটিতে। তাই সহজেই বলা যায়, কুরআনের বর্তমান পঠনপদ্ধতি ও অর্থ না বুঝে কুরআন পড়লেও প্রতি অক্ষরে দশ নেকি কথাটি কুরআনের জ্ঞান থেকে মুসলমানদের দূরে রাখতে অর্থাৎ ইবলিসকে তার ১ নং কাজে সফল হতে দারুণভাবে সাহায্য করছে।

অর্থ না বুঝে কুরআন পড়লেও প্রতি অক্ষরে দশ নেকি কথাটি কুরআন ও হাদীসে সরাসরি কোথাও নেই। এটি একটি দুর্বল হাদীসের অসতর্ক ব্যাখ্যা যা কুরআন, অনেকগুলো শক্তিশালী হাদীস ও আকল/Common sense/ বিবেক বিরোধী। বিষয়টি আলোচনা করা হয়েছে ‘ইচ্ছাকৃতভাবে না বুঝে কুরআন পড়া গুনাহ না সওয়াব’? (গবেষণা সিরিজ-৭) নামক বইটিতে।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২২,০০৭ মোট ভিজিট