হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

তাওবা কবুল হওয়ার শেষ সময়

প্রচলিত ধারণা ও সঠিক তথ্য

📚 গবেষণা সিরিজ-৩৭

শিক্ষা রহিত
📖
গবেষণা সিরিজ-৩৭
তাওবা কবুল হওয়ার শেষ সময়
প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

‘তাওবা’ শব্দটি শুনেননি এমন মুসলিম পাওয়া যাবে বলে মনে হয় না। এটি ইসলামের গুনাহ মাফ হওয়ার এক অপূর্ব ব্যবস্থা। মহান আল্লাহ যে মানুষের জন্য পরম দয়ালু ও করুণাময় এক সত্তা, ‘তাওবা ব্যবস্থা’ তার একটি প্রমাণ। তাওবা নিয়ে ছোটো বড়ো অনেক বই মুসলিম সমাজে আছে। তবে তাওবা কবুল হওয়ার শেষ সময় সম্পর্কে মুসলিম সমাজে মারাত্মক বিভ্রান্তিকর ধারণা প্রচলিত আছে। আর এর ফলে সমাজ ও ব্যক্তির যে ক্ষতি হচ্ছে তা হলো-

১. তাওবা কবুলের জন্য অনেক সময় হাতে আছে মনে করে মানুষ বড়ো বড়ো অপরাধ (গুনাহ) করে যাচ্ছে। ফলে মুসলিম সমাজ অশান্তিময় হচ্ছে।
২. ভুল সময়ে তাওবা করা বা করানোর কারণে অসংখ্য মুসলিমের আমলনামায় বড়ো গুনাহ থেকে যাচ্ছে। ফলে ব্যক্তি মুসলিমের পরকালীন জীবন ধ্বংস হচ্ছে।

তাই তাওবা কবুলের শেষ সময় সম্পর্কে সঠিক তথ্যটি জাতির সামনে তুলে ধরার মাধ্যমে মুসলিম ব্যক্তি, সমাজ ও মানবতার কল্যাণের বিষয়ে ভূমিকা রাখাই এ প্রচেষ্টার উদ্দেশ্য।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top