হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

সালাত

কেন আজ ব্যর্থ হচ্ছে

📚 গবেষণা সিরিজ-৩
সালাত
📖
গবেষণা সিরিজ-৩
সালাত
কেন আজ ব্যর্থ হচ্ছে
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

সালাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় ও অশ্লীল কাজ দূর করা। বর্তমানে সালাত আদায়কারীর সংখ্যা যত বাড়ছে তা থেকে বেশি বাড়ছে অন্যায় ও অশ্লীল কাজের সংখ্যা। এর কারণ ও প্রতিকার সম্পর্কে মুসলিম জাতিকে দলিলভিত্তিক ধারণা দেওয়ার জন্য আমাদের এ প্রচেষ্টা।

বইটির নামকরণের যথার্থতা ‘সালাত কেন আজ ব্যর্থ হচ্ছে?’ কথাটি লেখার প্রতিবাদ জানিয়ে কেউ কেউ আমাদেরকে চিঠি লিখেছেন। তাই প্রথমে এ বিষয়ে আলোচনা করা দরকার। কোনো কাজ ব্যর্থ হচ্ছে কি না এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হলে সর্বপ্রথম জানা দরকার ঐ কাজটির উদ্দেশ্য।

যদি দেখা যায়- কাজটি করা হচ্ছে কিন্তু তার উদ্দেশ্য সাধন হচ্ছে না, তাহলে নিঃসন্দেহে বলা যাবে কাজটি ব্যর্থ হচ্ছে। আশাকরি এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবেন না। তাহলে সালাত ব্যর্থ হচ্ছে কি না এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে হলে প্রথমে আমাদের সালাতের উদ্দেশ্যটি জানতে হবে। চলুন, এ ব্যাপারে আল কুরআন কী বলছে দেখা যাক।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৮৬ মোট ভিজিট