بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
আল্লাহর ইচ্ছা অনুমতি মনে মোহর মেরে দেওয়া
কথাগুলোর প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা
📚 গবেষণা সিরিজ-২৪
📖
গবেষণা সিরিজ-২৪
আল্লাহর ইচ্ছা অনুমতি মনে মোহর মেরে দেওয়া
মু'মিন ও জান্নাতী ব্যক্তি আছে কি না
📚 গবেষণামূলক পুস্তিকা
মূল বিষয়
বইয়ের সারসংক্ষেপ
আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও পড়ে না। এ কথা বা এ ধরনের কথা শোনেনি এমন মুসলিম পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। অর্থাৎ মুসলিম সমাজে বহুল প্রচারিত একটি বিশ্বাস হলো, মানুষের ব্যক্তি ও সমাজ জীবনসহ মহাবিশ্বে যা কিছু ঘটে তার সবকিছু আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছায় ঘটে। মানুষের ইচ্ছা, অনিচ্ছা বা কর্মপ্রচেষ্টার সেখানে কোনো ভূমিকা নেই। আর এ ধারণা বিশ্বাসের কারণেই আমাদের এ অঞ্চলে যে গান জনপ্রিয় হয়েছে তার দুটি কলি হলো-
‘এই যে দুনিয়া কীসের লাগিয়া কত যত্নে বানাইয়াছেন সাঁই
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কী দোষ’
বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য হলো- আল্লাহর ইচ্ছা, অনুমতি, মনে মোহর মেরে দেওয়া কথাগুলোর বহুল প্রচারিত ব্যাখ্যাগুলোর সঠিকত্ব কুরআন, হাদীস ও Common sense/আকলের ভিত্তিতে যাচাই করা। আর সঠিক না হলে এ বিষয়ে সঠিক তথ্যটি কী তা উপস্থাপন করার মাধ্যমে মানব সভ্যতা, বিশেষ করে মুসলিম জাতির কাছে এর কল্যাণ পৌঁছে দেওয়া।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞