হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

তাকদীর(ভাগ্য!) পূর্বনির্ধারিত

তথ্যটির প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা

📚 গবেষণা সিরিজ-১৭
তাকদীর(ভাগ্য!)
📖
গবেষণা সিরিজ-১৭
তাকদীর (ভাগ্য!) পূর্বনির্ধারিত
তথ্যটির প্রচলিত ও প্রকৃত ব্যাখ্যা
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

‌‌‍‘তাকদীর বা কদর আল্লাহ কর্তৃক পূর্বনির্ধারিত’ তথ্যটি কুরআন ও হাদীসে অনেকবার এসেছে। কিন্তু কথাটি দিয়ে কী বুঝানো হয়েছে এ বিষয়ে বর্তমান মুসলিম সমাজে সঠিক ধারণা নেই। আর এর জন্য মুসলিম উম্মাহর অপরিসীম ক্ষতি হয়েছে ও হচ্ছে।

তাই ‘তাকদীর বা কদর আল্লাহ কর্তৃক পূর্বনির্ধারিত’ বলতে কুরআন ও হাদীসে কী বুঝানো হয়েছে তা প্রতিটি মুসলিমের সঠিকভাবে জানা, বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের সকল মূলনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং মানবসভ্যতার বর্তমান উৎকর্ষতার যুগে বিজ্ঞানের সহায়তায়, তাকদীরের প্রকৃত অর্থ ও ব্যাখ্যা বোধগম্য এবং যুক্তিগ্রাহ্য করে উপস্থাপন করা বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য।

আশা করি এর মাধ্যমে তাকদীরের ওপর মুসলিমদের বিশ্বাস দৃঢ় হবে এবং তাকদীরে বিশ্বাসের মাধ্যমে আল্লাহ মানুষ বা মুসলিমদের দুনিয়া ও আখিরাতে যে কল্যাণ দিতে চেয়েছিলেন তা পাওয়া সম্ভব হবে। আশাকরি এ পুস্তিকা তাকদীর সম্পর্কে বর্তমান বিশ্বে ও মুসলিম সমাজে চালু থাকা ভুল ধারণা সংস্কার করতে বিপুলভাবে সাহায্য করবে।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২১,৯৮৩ মোট ভিজিট