হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ঈমান থাকলেই জান্নাত পাওয়া যাবে

বর্ণনা সংবলিত হাদীসের গ্রহণযোগ্যতা

📚 গবেষণা সিরিজ-১৫
যুক্তিসংগত ও কল্যাণকর আইন
📖
গবেষণা সিরিজ-১৫
ঈমান থাকলেই জান্নাত পাওয়া যাবে
বর্ণনা সংবলিত হাদীসের গ্রহণযোগ্যতা
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

হাদীসের গ্রন্থসমূহে ‘ঈমান থাকলেই (একদিন না একদিন) জান্নাত পাওয়া যাবে’ বর্ণনা সংবলিত বেশকিছু হাদীস আছে। আবার এর বিপরীত বক্তব্যধারণকারী হাদীসও আছে। তবে মুসলিম সমাজে ‘ঈমান থাকলে (একদিন না একদিন) জান্নাত পাওয়া যাবে’ বর্ণনা সংবলিত হাদীসগুলোর বক্তব্যই প্রচারিত হয়েছে। হাদীসগুলোর প্রভাবে বর্তমান বিশ্বের অসংখ্য ঈমানের দাবিদার ব্যক্তিদের দ্বিমুখী আচরণ (Double standard) করতে দেখা যায়। অর্থাৎ বর্তমান বিশ্বের অসংখ্য ঈমানের দাবিদার ব্যক্তিদের ইসলামের করণীয় ও নিষিদ্ধ উভয় ধরনের কাজ একসাথে পালন করতে দেখা যায়। বর্তমান মুসলিম বিশ্বের সামাজিক অশান্তিরও এটি একটি প্রধান কারণ। আমার মুসলিম বন্ধু বা সহকর্মীদের ইসলাম নিষিদ্ধ কাজ করা দেখে যখন তা করতে নিষেধ করেছি তখন তাদের অনেকে সরাসরি বলেছে ‘ঈমান আছে ফলে একদিন না একদিন জান্নাতে যাবোই, তাই দুনিয়ার মজাটা আগে লুটে নেই’। এটি একটি বাস্তব অবস্থা। তাই এ সম্পর্কিত হাদীস পর্যালোচনা করে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরা আজ সময়ের দাবি।

আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হলো তিনটি-
১. আল কুরআন : এটি আল্লাহ প্রদত্ত মূল ও প্রমাণিত জ্ঞান
২. সুন্নাহ : এটি আল্লাহ প্রদত্ত প্রমাণিত জ্ঞান। তবে এটি মূল নয়। এটি কুরআনের ব্যাখ্যা।
৩. আকল/Common sense/বিবেক : এটি আল্লাহ প্রদত্ত অপ্রমাণিত বা সাধারণ জ্ঞান।

প্রথমে আমরা ঈমানের সাথে জান্নাত ও জাহান্নামের সম্পর্কের বিষয়ে আল্লাহ প্রদত্ত দুটি উৎস আকল ও কুরআনের বক্তব্য জানার চেষ্টা করবো। তারপর ঈমানের সাথে জান্নাত ও জাহান্নামের সম্পর্কের তথ্যধারণকারী প্রচলিত বিভিন্ন ধরনের হাদীস জানবো এবং সেগুলোর গ্রহণযোগ্যতা পর্যালোচনা করবো ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২২,০১২ মোট ভিজিট