হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

কুর'আন, সুন্নাহ ও Common sense ব্যবহার করে

নির্ভুল জ্ঞানার্জনের প্রবাহচিত্র (নীতিমালা)

📚 গবেষণা সিরিজ-১২
যুক্তিসংগত ও কল্যাণকর আইন
📖
গবেষণা সিরিজ-১২
কুর'আন, সুন্নাহ ও Common sense ব্যবহার করে
নির্ভুল জ্ঞানার্জনের প্রবাহচিত্র (নীতিমালা)
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

এ কথা দিবালোকের মতো সত্য যে, সঠিক জ্ঞান মানুষকে সঠিক পথে এবং ভুল জ্ঞান মানুষকে ভুল পথে পরিচালিত করে। সুতরাং জ্ঞানের উৎসে ভুল হলে সরাসরি ভুল জ্ঞান অর্জিত হয়। আবার উৎস বা উৎসগুলো ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জনের প্রবাহচিত্রে (নীতিমালায়) ভুল থাকলেও অবশ্যই ভুল জ্ঞান অর্জিত হবে। তাই জ্ঞানের উৎস ও প্রবাহচিত্র (নীতিমালা) মানব জীবনের অপরিসীম গুরুত্বপূর্ণ দুটি বিষয়।

জ্ঞানার্জনের প্রচলিত ইসলামী উৎস ও প্রবাহচিত্রের সাথে প্রকৃত উৎস ও প্রবাহচিত্রের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। তাই ইসলাম শেখা বা শেখানোর প্রচলিত উৎস ও প্রবাহচিত্র (নীতিমালা) বিভিন্নভাবে মুসলিম জাতির মহাক্ষতি করে যাচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি ক্ষতি হয়েছে বা হচ্ছে তা হলো-
১. নির্ভুল জ্ঞানার্জনের জন্য আল্লাহ প্রদত্ত প্রকৃত উৎসসমূহ ব্যবহারের যে অসাধারণ প্রবাহচিত্র (Flow chart) আল্লাহ দিয়েছেন তা মুসলিম জাতি আলোতে আনতে পারেনি।
২. সভ্যতার জ্ঞানের উন্নতির ফলে উন্নত হওয়া Common sense/ আকল ব্যবহার করে কুরআন-সুন্নাহর যুগোপযোগী ব্যাখ্যা করার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইসলামকে শ্রেষ্ঠ জীবন-ব্যবস্থা এবং নিজেদের শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত রাখতে মুসলিম উম্মাহ ব্যর্থ হয়েছে এবং হচ্ছে।

জ্ঞানের আল্লাহ প্রদত্ত উৎস হলো- কুরআন, সুন্নাহ ও Common sense/ আকল। বর্তমান পুস্তিকাটিতে আলোচনা করা হবে- কুরআন, সুন্নাহ ও Common sense/আকল ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জন ও ব্যবস্থা গ্রহণের প্রবাহচিত্র (নীতিমালা) নিয়ে। বইটি মুসলিম জাতি ও বিশ্বমানবতার অপরিসীম উপকারে আসবে, ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৯৭ মোট ভিজিট