بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও পাথেয়
প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণা সিরিজ-১
📖
গবেষণা সিরিজ-১
মানুষ সৃষ্টির
উদ্দেশ্য ও পাথেয়
উদ্দেশ্য ও পাথেয়
প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণামূলক পুস্তিকা
মূল বিষয়
বইয়ের সারসংক্ষেপ
কোনো কিছুর উদ্দেশ্য হলো— যে লক্ষ্য অর্জন করার জন্য সেটি সৃষ্টি, তৈরি বা প্রণয়ন করা হয়। আর পাথেয় হলো উদ্দেশ্যটি অর্জনের জন্য প্রয়োজনীয় বিষয় বা বিষয়সমূহ। যিনি সৃষ্টি করেন তিনিই সৃষ্টির উদ্দেশ্য ও পাথেয় সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন। তাই তিনি ঐ উদ্দেশ্য ও পাথেয় জানিয়েও দেন।
মানুষ সৃষ্টিরও সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং পাথেয় আছে। স্বাভাবিকভাবে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ সে উদ্দেশ্য ও পাথেয় সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন এবং তিনি তা জানিয়েও দিয়েছেন। আল্লাহ প্রদত্ত উৎস কুরআন, সুন্নাহ (সনদ ও মতন সহীহ হাদীস) ও Common Sense-এর আলোকে মানুষ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ও পাথেয় জানা বা বোঝাও সহজ।
অত্যন্ত দুঃখের বিষয়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও পাথেয় সম্পর্কে বর্তমান বিশ্বের মুসলিমদের মধ্যে যে ধারণাসমূহ বিদ্যমান সেগুলো মানুষ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য ও পাথেয়ের সাথে শতভাগ বা অনেকাংশে সংগতিপূর্ণ নয়। আর এটি তাদের বর্তমানের চরম অধঃপতিত অবস্থার একটি মূল কারণ।
তাই মানুষ সৃষ্টির পেছনে মহান আল্লাহর প্রকৃত উদ্দেশ্য ও পাথেয় কী তা জাতিকে জানানো এ প্রচেষ্টার উদ্দেশ্য। মানুষের ইহকালের সুখ, সমৃদ্ধি ও প্রগতি এবং পরকালের মুক্তির জন্য পুস্তিকাটি ব্যাপক সহায়ক হবে, ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞