হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

অন্ধ অনুসরণ

কুরফরী বা শিরক নয় কি?

📚 গবেষণা সিরিজ-২১
তাকদীর(ভাগ্য!)
📖
গবেষণা সিরিজ-২১
অন্ধ অনুসরণ
কুফরী বা শিরক নয় কি?
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

বর্তমান মুসলিম সমাজে ইসলামের বিষয়ে অন্ধ অনুসরণ ব্যাপকভাবে বিদ্যমান। অন্ধ অনুসরণের ফলে যারা ব্যক্তিগতভাবে লাভবান হন তারা নানারকম তত্ত্ব বা তথ্যের আলোকে অন্ধ অনুসরণ ইসলামে বৈধ বলে প্রচার করে থাকেন। আবার কেউ কেউ কল্যাণকর মনে করেই এটিকে বৈধ বলে মতপ্রকাশ করে থাকেন। আমাদের সমাজে প্রচলিত একটি খনার বচন হলো- ‘নিজ বুদ্ধিতে ফকির হওয়াও ভালো’। বচনটির উদ্দেশ্য অন্ধ অনুসরণকে নিরুৎসাহিত করা তা বোঝা কঠিন নয়।

মুসলিম সমাজের বাস্তব অবস্থা পর্যালোচনা করলে এবং সামান্য অন্তর্দৃষ্টি দিয়ে দেখলে সহজে বোঝা যায় যে- অন্ধ অনুসরণ মুসলিম জাতির ব্যাপক ক্ষতি করছে। তাই মুসলিম উম্মাহর অধিকাংশ এটিকে কীভাবে বৈধ বা কল্যাণকর ভেবে মেনে নিলো তা চিন্তা করে অবাক হতে হয়।

বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য হলো- অন্ধ অনুসরণের ব্যাপারে কুরআন, সুন্নাহ ও Common sense-এর তথ্যগুলো একটু গুছিয়ে জাতির সামনে তুলে ধরা। তথ্যগুলো দেখার পর সাধারণ মেধার যেকোনো ব্যক্তির পক্ষে অন্ধ অনুসরণের ব্যাপারে ইসলামের বক্তব্য কী তা বোঝা মোটেই কঠিন হবে না। ফলস্বরূপ আশা করা যায়, পৃথিবীর এককালের শ্রেষ্ঠ জাতি অন্ধ অনুসরণের বিধ্বংসী কুফল থেকে মুক্ত হয়ে দুনিয়াতে তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে এবং আখিরাতে সফল হতে সক্ষম হবে ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২১,০১৭ মোট ভিজিট