হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

কুর'আনের সাথে ওজু-গোসলের সম্পর্ক

প্রচলিত ধারণা ও সঠিক তথ্য

📚 গবেষণা সিরিজ-৯
কুর'আনের সাথে ওজু-গোসলের সম্পর্ক
📖
গবেষণা সিরিজ-৯
কুর'আনের সাথে ওজু-গোসলের সম্পর্ক
প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

সকল মু’মিনের জন্য সবচেয়ে বড়ো ফরজ আমল হলো কুরআনের জ্ঞানার্জন করা এবং সবচেয়ে বড়ো গুনাহ হলো কুরআনের জ্ঞান থেকে দূরে থাকা। বিষয়টা নিয়ে আলোচনা আছে ‘কুরআন রিসার্চ ফাউন্ডেশন’ কর্তৃক প্রকাশিত ‘মু’মিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ’ (গবেষণা সিরিজ-৪) নামক বইটিতে।

নিষ্ঠাহীন মুসলিমদের কথা দূরে থাক, আজ পৃথিবীর অধিকাংশ নিষ্ঠাবান মুসলিমেরও কুরআনের প্রয়োজনীয় পরিমাণ জ্ঞান নেই। আরও অবাক লাগে যে সকল কথার মাধ্যমে শয়তান মুসলিমদের কুরআনের জ্ঞান থেকে দূরে রেখেছে বা কুরআনের জ্ঞানার্জন করার পথে ব্যাপক বাধার সৃষ্টি করেছে, সেগুলোর ধরন দেখে। ঐ কথাগুলো যে অযৌক্তিক বা ধোঁকাবাজি, তা Common sense/আকলের আলোকেও বোঝা সহজ। তারপরেও একটি জাতির অধিকাংশ লোক কীভাবে তা মেনে নিলো, এটা ভেবে আমি অবাক হয়েছি!

চালু কথাগুলো যদি কুরআন-হাদীস সম্মত না হয়ে থাকে তবে তা উচ্ছেদ করা গেলে ইসলাম তথা মুসলিমদের অপরিসীম কল্যাণ সাধিত হবে। তাই কথাগুলোর বিপক্ষে বা পক্ষে কুরআন, হাদীস ও Common sense/ আকলের কী কী তথ্য আছে তা পর্যালোচনা করে জাতির সামনে উপস্থিত করাই আমাদের এ প্রচেষ্টার উদ্দেশ্য। আমরা আশাকরি তথ্যগুলো জানার পর যেকোনো মুসলিমের জন্য বিষয়টির ব্যাপারে ইসলামের বক্তব্য কী তা জানা বা বোঝা মোটেই কঠিন হবে না।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৮৬ মোট ভিজিট