بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
মানব শরীর 'কলব' - এর অবস্থান
প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণা সিরিজ-৩৬
📖
গবেষণা সিরিজ-৩৬
মানব শরীরে 'কলব' এর অবস্থান
প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণামূলক পুস্তিকা
মূল বিষয়
বইয়ের সারসংক্ষেপ
‘ক্বলব’ শব্দটি বিভিন্ন রূপে আল কুরআন ও সুন্নায় (হাদীস) বহুবার এসেছে। আল কুরআনের প্রচলিত প্রায় সকল অনুবাদ ও তাফসীর এবং প্রচলিত প্রায় সকল হাদীস গ্রন্থে, ‘ক্বলব’-এর সংজ্ঞা, মানব শরীরে এর অবস্থান সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় তা অগ্রহণযোগ্য। ‘মানব শরীর বিজ্ঞান’ বিষয়টি জানার মতো স্তরে পৌঁছার আগ পর্যন্ত এটিতে তেমন সমস্যা না হলেও বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে এ সমস্যা আরও বাড়বে। সমস্যাগুলো হলো-
১. একজন অমুসলিম চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র বিষয়টি জানলে কুরআন ও হাদীস নিয়ে বিরূপ মন্তব্য করবে।
২. একজন মুসলিম চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানের ছাত্র বিষয়টি জানলে কুরআনের নির্ভুলতা নিয়ে সন্দেহে পড়ে যাবে।
২. ক্বলব পরিষ্কার করা নিয়ে মুসলিম সমাজে যে ইবাদত বা আমল (যি’কর) চালু আছে তা যথাযথ ফল দিচ্ছে না বা বৃথা যাচ্ছে।
চিকিৎসা বিজ্ঞানের বর্তমান স্তর এবং কুরআনের জ্ঞান অর্জনের প্রকৃত মূলনীতি জানা থাকলে বিষয়টি জানা ও বোঝা মোটেই কঠিন নয়। পুস্তিকাটি ‘ক্বলব’-এর সংজ্ঞা, অবস্থান ও কাজ নিয়ে প্রচলিত ভুল বুঝাবুঝি নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে। আর এর ফলস্বরূপ মুসলিম উম্মাহ ও মানব সভ্যতার ব্যাপক কল্যাণ হবে ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞