হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

প্রচলিত ফিকহগ্রন্থের সংস্করণ বের করা

অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয় কি?

📚 গবেষণা সিরিজ-৩৩

শিক্ষা রহিত
📖
গবেষণা সিরিজ-৩৩
প্রচলিত ফিকহগ্রন্থের সংস্করণ বের করা
অতীব গুরুত্বপূর্ণ বিষয় নয় কি?
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

রসুলুল্লাহ স.-এর যুগে ফিক্হশাস্ত্রের স্বতন্ত্র কোনো অস্তিত্ব ছিল না। এর প্রয়োজনও তখন ছিল না। কেননা সে সময় যখনই কোনো সমস্যার উদ্ভব হতো, সাথে সাথে ঐ ব্যাপারে সরাসরি কুরআনের আয়াত অবতীর্ণ হতো অথবা আল্লাহর র ইঙ্গিতে রসুল স. তার সমাধান দিতেন এবং সাহাবীগণ তা মেনে চলতেন।

কিন্তু রসুল স.-এর ইন্তিকালের পর সাহাবীদের আর সে সুযোগ থাকল না। তখন কোনো সমস্যা সৃষ্টি হলে সে বিষয়ের সমাধান দিতে তাঁদের নিজেদেরই র ইজতিহাদ (গবেষণা) করতে হতো। সাহাবী ও তাবিঈদের যুগে ইসলামী রাষ্ট্রের সীমা আরব বিশ্বের বাইরে ছড়িয়ে পড়ে।

রোম ও পারস্য সাম্রাজ্য মুসলিমদের করতলগত হয়। ইউরোপে স্পেন পর্যন্ত, আফ্রিকায় মিশর ও উত্তর আফ্রিকা পর্যন্ত, এশিয়ায় তুরস্ক ও সিন্ধু পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করে। ফলে ইসলাম নতুন নতুন সভ্যতা, সংস্কৃতি ও জীবন-জীবিকার র সংস্পর্শে আসে। ইসলামী সমাজে এমন নিত্য-নতুন সমস্যা ও সংকটের আবির্ভাব ঘটতে থাকে, যার সমাধান কুরআন ও হাদীসে সরাসরি উল্লেখ নেই। তখন ফিক্হবিদগণ গবেষণার মাধ্যমে এসবের সমাধান দিতেন।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৮৬ মোট ভিজিট