হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

সবচেয়ে বড়ো গুনাহ

শিরক করা নাকি কুর'আনের জ্ঞান না থাকা?

📚 গবেষণা সিরিজ-২৮
আল্লাহর ইচ্ছা
📖
গবেষণা সিরিজ-২৮
সবচেয়ে বড়ো গুনাহ
শিরক করা নাকি কুর'আনের জ্ঞান না থাকা?
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

একজন প্রকৃত মুসলিমকে সকল গুনাহ (অপরাধ) থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। তবে তাকে সর্বপ্রথম চেষ্টা করতে হবে সবচেয়ে বড়ো গুনাহটি থেকে মুক্ত থাকতে। আর সবচেয়ে বড়ো গুনাহটি থেকে মুক্ত থাকতে চাইলে প্রথমে জানতে হবে সবচেয়ে বড়ো গুনাহ কোনটি। বর্তমান বিশ্বের মুসলিমদের যদি জিজ্ঞাসা করা হয়- সবচেয়ে বড়ো গুনাহ কোনটি? তবে তাদের প্রায় সকলে একবাক্যে উত্তর দেবেন ‘শিরক করা’। অন্যদিকে যে সকল মুসলিম সালাত, যাকাত, সিয়াম, হাজ্জ ইত্যাদি আমলগুলো নিয়মিত বা অনিয়মিত পালন করেন তাদের অনেকে-

 কুরআন পড়তেই পারেন না
 যারা পড়তে পারেন তাদের অধিকাংশের পড়া সঠিক হয় না
 যাদের পড়া সহীহ হয় তাদের অধিকাংশের কুরআনের তেমন জ্ঞান নেই।
এ থেকে বোঝা যায়- ঐ সকল মুসলিম মনে করেন যে, উল্লিখিত আমলগুলো না করার গুনাহ কুরআনের জ্ঞান না থাকার গুনাহের চেয়ে অনেক বেশি।

শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব। তাই আল্লাহর সাথে শিরক করার অর্থ হচ্ছে, যেসব বিষয় শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেসব বিষয়ে অন্য কারো অংশীদারিত্ব আছে এ কথা স্বীকার করা অথবা বাস্তবে এমন কাজ করা যাতে বোঝা যায়, ঐ সব বিষয়ে আল্লাহর সাথে অন্যের অংশীদারিত্ব স্বীকার করে নেওয়া হয়েছে।

বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য হলো শিরক সবচেয়ে বড়ো গুনাহ হবে নাকি কুরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড়ো গুনাহ হবে- কুরআন, হাদীস ও Common sense-এর তথ্যের আলোকে বিষয়টি পর্যালোচনা করা। অতঃপর এ পর্যালোচনায় যে তথ্য বেরিয়ে আসবে তা জাতিকে জানানো। আর এর মাধ্যমে জাতিকে দুনিয়া ও আখিরাতের ভীষণ অকল্যাণ থেকে উদ্ধার করে সফলতার দিকে ব্যাপকভাবে অগ্রসর করে দেওয়া।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৮৬ মোট ভিজিট