হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

আল কুর'আনের অর্থ ও তাফসীর করার মূলনীতি

প্রচলিত ধারণা ও প্রকৃত তথ্য

📚 গবেষণা সিরিজ-২৬
আল্লাহর ইচ্ছা
📖
গবেষণা সিরিজ-২৬
আল কুর'আনের অর্থ ও তাফসীর করার মূলনীত
প্রচলিত ধারণা ও প্রকৃত তথ্য
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

একটি বাক্যের অর্থ (Meaning/معنى) বলতে বোঝায় বাক্যটির শাব্দিক অর্থ। আর ত তাফসীর (Explanation/ব্যাখ্যা) বলতে বোঝায় বাক্যটির বক্তব্যের বিস্তারিত রূপ। অন্যদিকে কোনো বাক্যের অনুবাদ (Translation/ترجم/ভাষান্তর) বলতে বাক্যটির বক্তব্যের অন্য ভাষায় লেখা রূপকে বোঝায়। অনুবাদ হতে পারে অর্থ ও তাফসীর উভয়টির। তাই কুরআনের অর্থ বলতে কুরআনের শাব্দিক অর্থকে বোঝাবে। আর তাফসীর বলতে কুরআনের আয়াতের বক্তব্যের বিস্তারিত রূপকে বোঝাবে। অন্যদিকে কুরআনের অনুবাদ হলো আয়াতের বক্তব্যের অন্য ভাষায় লেখা রূপ। আল কুরআনের অর্থ ও তাফসীর উভয়টির অনুবাদ হতে পারে।

অর্থ বা অর্থের অনুবাদ আল কুরআনের সবকিছু নয়। কুরআন সঠিকভাবে জানতে হলে অনেক আয়াতের তাফসীর জানা প্রয়োজন। এটা আরব ও অনারব উভয়ের জন্যই প্রযোজ্য। উদাহরণ হিসেবে ত ‘আকিমুস সালাত’ কথাটি ধরা যায়। ‘আকিমুস সালাত’-এর অর্থের অনুবাদ হলো ‘তোমরা সালাত প্রতিষ্ঠা করো’। কিন্তু ‘আকিমুস সালাত’ কথার শুধু এ অর্থটি জানলে আল্লাহ তা‘য়ালার দেওয়া এ মহাগুরুত্বপূর্ণ আদেশটির তেমন কিছুই জানা হবে না। এ আদেশটিতে আল্লাহ তা‘য়ালা কী বলেছেন তা জানতে হলে সালাত প্রতিষ্ঠা করা কথাটির তাফসীর জানতে হবে। এটি আরব ও অনারব সকলের জন্য প্রযোজ্য। তাই কুরআনের অর্থ ও তাফসীর উভয়টি গুরুত্বপূর্ণ। অর্থে ভুল হলে তাফসীরেও ভুল হবে। আবার তাফসীর না জেনে শুধু অর্থ জানলে কুরআনের জ্ঞান অনেক মৌলিক দিক দিয়ে অপরিপূর্ণ থাকবে।

আল কুরআনের অর্থ ও তাফসীর করার কিছু মূলনীতি আছে। মূলনীতিগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা এবং সেগুলো ব্যবহারের যোগ্যতা না থাকলে কারো পক্ষে কুরআনের সঠিক অর্থ ও তাফসীর করা সম্ভব নয়। আবার কিছু সহায়ক বিষয় আছে যা মূলনীতিগুলো ব্যবহার করাকে সহজতর করে। অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান মুসলিম বিশ্বে কুরআনের অর্থ করার কোনো ত মূলনীতি লিখিত আকারে আমাদের নজরে আসেনি। আর কুরআনের তাফসীর করার যে মূলনীতি বর্তমান মুসলিম বিশ্বে আছে এবং সকল মুসলিম দেশে পড়ানো হয় সেখানে মৌলিক ভুল বিদ্যমান। তাই আল কুরআনের প্রচলিত অধিকাংশ অর্থ ও তাফসীরে মৌলিক ভুল আছে। এ কারণে মুসলমানদের আমলেও মৌলিক ভুল পরিলক্ষিত হয়। ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২০,৯৮৬ মোট ভিজিট