হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

অমুসলিম পরিবারে

মু'মিন ও জান্নাতী ব্যক্তি আছে কি না

📚 গবেষণা সিরিজ-২৩
অমুসলিম পরিবারে
📖
গবেষণা সিরিজ-২৩
অমুসলিম পরিবারে
মু'মিন ও জান্নাতী ব্যক্তি আছে কি না
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

অমুসলিম পরিবারের অনেক ব্যক্তিকে দেখা যায়, যারা নীতি-নৈতিকতার দিক থেকে সৎ এবং নিঃস্বার্থভাবে মানবকল্যাণমূলক অনেক কাজ করেন, কিন্তু বাহ্যত ঈমান আনার ঘোষণা দেননি। আবার পৃথিবীর কোথাও মানবতার ওপর অন্যায় হতে দেখলে তারা জোরালো প্রতিবাদও করেন। ঐ সকল কাজ করার সময় তারা মুসলিম বা অমুসলিমদের মধ্যে ভেদাভেদ করেন না।

অমুসলিম পরিবারের ঐ সকল ব্যক্তি পরকালে জান্নাত পাবে কি না এ প্রশ্ন অনেকের মনেই উদয় হয় এবং অনেকে প্রকাশ্যেও প্রশ্নটি করেন। সাধারণভাবে এ প্রশ্নের যে উত্তর পাওয়া যায় সেটি যৌক্তিক না হওয়ায় অনেকেই তাতে সন্তুষ্ট হতে পারেন না। তাই কুরআন, হাদীস ও আকল/Common sense/বিবেকের সরাসরি তথ্যের মাধ্যমে এ বিষয়ে কী সিদ্ধান্ত পাওয়া যায়, তা মানবসভ্যতার সামনে তুলে ধরাই বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য।

আশাকরি বইটি পড়ে সবাই মনের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। আর কেউ জানতে চাইলে পুস্তিকাটি যার পড়া থাকবে তিনি প্রশ্নটির সঠিক উত্তর মনের প্রশান্তি ও নিশ্চয়তা সহকারে দিতে পারবেন। অন্যদিকে বইটি মানবসমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নত করার ব্যাপারে বিরাট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২১,৯৮২ মোট ভিজিট