بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
শাফায়াতের মাধ্যমে
জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি?
📚 গবেষণা সিরিজ-১৬
📖
গবেষণা সিরিজ-১৬
শাফায়াতের মাধ্যমে
জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি?
📚 গবেষণামূলক পুস্তিকা
মূল বিষয়
বইয়ের সারসংক্ষেপ
শাফায়াত ইসলামের একটি মৌলিক বিষয়। কেউ শাফায়াতে বিশ্বাস না করলে তার ঈমান থাকবে না। ইসলামের এ মৌলিক বিষয়টি সম্পর্কে বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে চালু থাকা কিছু তথ্য হলো-
১. নবী-রসুলগণসহ মু’মিনগণ শাফায়াত করবেন।
২. শাফায়াতের মাধ্যমে মু’মিনের কবীরা গুনাহও মাফ হয়ে যাবে।
৩. জাহান্নামের শাস্তি ভোগ করছে এমন মু’মিনদেরকেও শাফায়াতের মাধ্যমে বের করে এনে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে।
৪. কাফিররা শাফায়াতের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাবে না।
শাফায়াত সম্পর্কে এরূপ ধারণার বাস্তব যেসব কুফল বর্তমানে মুসলিম সমাজে দেখা যায়-
১. শাফায়াতের মাধ্যমে কবীরা গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে মনে করে মুসলিমদের অনেকেই এমন নিষিদ্ধ কাজ করছে যার কারণে পরকালে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে বলে কুরআন ও সুন্নাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
২. বিশেষ কিছু মানুষ শাফায়াত করতে পারবে ধারণা করে সাধারণ লোকেরা তাদেরকে এমন উপায়ে খুশি করার চেষ্টা করছে যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. কবরে শুয়ে থাকা ব্যক্তির শাফায়াত পাওয়ার আশায় অনেকে কবর পূজা করছে।
৪. কিছু লোক শাফায়াতের লোভ দেখিয়ে নানাভাবে মানুষকে প্রতারিত করছে।
তাই আমরা কুরআন, হাদীস ও Common sense-এর রায়ের ভিত্তিতে শাফায়াত সম্পর্কে প্রকৃত তথ্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞