প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান
বিশিষ্ট সার্জন ও কুর'আন গবেষক
শিক্ষা ও কর্মজীবন
মাদ্রাসায় শিক্ষার সূচনা
খুলনা জেলার ডুমুরিয়া থানার আরজি-ডুমুরিয়া গ্রামের এক ধার্মিক পরিবারে জন্ম। নিজ গ্রামের মাদ্রাসায় ছয় বছর শিক্ষা গ্রহণ।
এস.এস.সি পাস
ডুমুরিয়া হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাস করেন।
এইচ.এস.সি পাস
সরকারি বি.এল কলেজ, দৌলতপুর, খুলনা থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাস করেন।
MBBS ডিগ্রি অর্জন
ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাস। দ্বিতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম স্থান অধিকার।
ইরাকে সার্জারি বিভাগে কর্মরত
ইরাক সরকারের চাকুরীতে যোগদান। ৪ বছর ইরাকের জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে সেবা প্রদান।
FRCS ডিগ্রি অর্জন
গ্লাসগো রয়েল কলেজ অফ ফিজিশিয়ান্স এন্ড সার্জনস থেকে জেনারেল সার্জারিতে মর্যাদাপূর্ণ FRCS ডিগ্রি লাভ।
প্রফেসর ও বিভাগীয় প্রধান
ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রফেসর এবং সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন।
বিশেষ অর্জন
ল্যাপারোস্কোপিক সার্জারি বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপ যন্ত্র দিয়ে একক হাতে (Single handed) পিত্তথলির পাথর অপারেশনে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ সার্জন।
কুর'আন গবেষক
দীর্ঘ দুই দশক ধরে কুর'আনের উপর ব্যাপক ও মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।
প্রকাশিত পুস্তিকা
৪৩টি গবেষণাধর্মী পুস্তিকা প্রকাশিত হয়েছে যা মুসলিম সমাজে ইসলামের সঠিক তথ্য তুলে ধরছে।
গবেষণা কর্ম
'আল কুর'আন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ' - এ ধরনের কুর'আনের অনুবাদ পৃথিবীতে এটিই প্রথম।
'সনদ ও মতন সহীহ হাদীস সংকলন' - এ ধরনের হাদীস সংকলন পৃথিবীতে এটিই প্রথম।
তার গবেষণার মূল বিষয় হলো- ইসলামের সে সকল মূল বিষয়, যা সম্পর্কে কুর'আন ও হাদীসের বক্তব্য এবং বর্তমান বিশ্বের মুসলিমদের জ্ঞান ও আমলের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। তিনি মুসলিম সমাজে প্রচলিত জ্ঞানগত ভুল ধারণার সংস্কার করে কুর'আন, সুন্নাহ ও Common sense - এর আলোকে ইসলামের সঠিক তথ্য তুলে ধরেছেন।