জানতে চান?
জনপ্রিয় প্রশ্ন উত্তর
ইসলাম সম্পর্কে আপনার মনে যে প্রশ্নগুলো আসতে পারে, তার উত্তর এখানে পাবেন
২৪/৭ সাপোর্ট
দ্রুত উত্তর
বিশেষজ্ঞ টিম
০৫
কুরআনের আরবী আয়াত, অর্থ ও ব্যাখ্যা পরিবর্তন হতে পারে কি?
কুরআনের আরবী আয়াত সর্বদা অপরিবর্তিত থাকবে কিন্তু কিছু কিছু আয়াতের অর্থ ও ব্যাখ্যা যুগের জ্ঞানের আলোকে উন্নত হবে। এ কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করতে বলেছেন।
০৬
কোনো জাতিকে অধঃপতিত করার সবচেয়ে কার্যকর উপায় কি?
একটি জাতিকে অধঃপতিত করার সবচেয়ে কার্যকর উপায় হলো মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দেওয়া।
০৭
মুসলিম জাতির বর্তমান অবস্থার মূল কারণ কি?
কুরআনের জ্ঞানার্জন ও সে জ্ঞান অনুযায়ী আমল করে জীবনের সকল দিকে মুসলিম জাতি এক সময় (৫০০ থেকে ৭০০ বছর আগে) পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল। কুরআন অবিকৃত আছে কিন্তু মুসলিম জাতি আজ চরমভাবে অধঃপতিত। এ তথ্য প্রমাণ করে যে বর্তমান মুসলিম জাতি কুরআনের প্রকৃত শিক্ষা ও আমল থেকে বহুদূরে সরে গেছে।
০৮
কুরআনের প্রকৃত শিক্ষা থেকে মুসলিম জাতির দূরে চলে যাওয়ার মূল কারণ কি?
কুরআন অবিকৃত থাকার পরেও মুসলিম জাতির কুরআনের প্রকৃত জ্ঞান থেকে বহু দূরে চলে যাওয়ার কারণ-:
-
📱 যা হতে পারে না
- কুরআন বুঝতে পারার মতো একজন ব্যক্তিও মুসলিম বিশ্বে না থাকা।
- পুরো কুরআন কোনো মুসলমান পড়েনি।
- কুরআনের অনেক মূল তথ্য সকল মুসলিম ভুলে গেছে। 📱 যা হবে
- গভীর ষড়যন্ত্র করে কুরআনের প্রকৃত জ্ঞান থেকে মুসলিমদের দূরে সরিয়ে নেওয়া হয়েছে।
০৯
কুরআনের প্রচলিত ও প্রকৃত পঠন পদ্ধতি কি?
বিভিন্ন ভাবপ্রকাশকারী পংক্তি বা লাইনধারণকারী গ্রন্থ যথাযথ ভাব প্রকাশ করে পড়াই যৌক্তিক। কারণ, তা না হলে উচ্চারণ সঠিক হলেও অর্থ পরিবর্তিত হয়ে যায়। কুরআনে আছে বিভিন্ন ভাব প্রকাশকারী আয়াত। তাই যেখানে যে ভাবপ্রকাশ করা হয়েছে সেখানে সেই ভাবপ্রকাশ করে তথা আবৃত্তির সুরে কুরআন পড়তে আল্লাহ তা‘য়ালা ও রসূল স. বলেছেন।
১০
কুরআনের অর্থ ও ব্যাখ্যা অন্ধভাবে মানা যাবে কি?
কুরআনের আরবী আয়াতে কোনো ভুল নেই কিন্তু অর্থ বা ব্যাখ্যায় ভুল থাকতে পারে। তাই কুরআনের কোনো অর্থ বা ব্যাখ্যা অন্ধভাবে মেনে নেওয়া ইসলামে নিষিদ্ধ।
১১
ঈমান ও জান্নাতের সম্পর্ক বর্ণনাকারী হাদীসের প্রকৃত ব্যাখ্যা কি?
ঈমান থাকলেই জান্নাত পাওয়া যাবে বর্ণনা সংবলিত হাদীসের সঠিক ব্যাখ্যা হলো- ঈমান ও ঈমানের দাবী অনুযায়ী আমল থাকলে জান্নাত পাওয়া যাবে।
১২
আল্লাহ তা‘য়ালা রুহের জগতে নিজে ক্লাস নিয়ে সকল মানব-রুহকে কি শিখিয়েছেন?
সাধারণ নৈতিকতা, বান্দার হক বা মানবাধিকারের সকল কথা মানুষ আকল, বিবেক বা Common Sense দিয়ে বুঝতে পারে। কারণ, রুহের জগতে নিজে ক্লাস নিয়ে আল্লাহ তা‘য়ালা সকল মানব-রুহকে বিষয়গুলো শিখিয়ে দিয়েছেন। অতঃপর মানব ভ্রƒণের ব্রেইনে তা দিয়ে দিয়েছেন।
১৩
আকল, বিবেক বা Common Sense ও বর্তমান Computer এর মধ্যে মিল রয়েছে কি?
বর্তমান যুগের Computer এবং মানুষের জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত জ্ঞানের শক্তি আকল, বিবেক বা Common Sense- এর মধ্যে নানা দিক থেকে অপূর্ব মিল আছে। Computer-এর তিনটি প্রধান অংশ হলো- Memory(জ্ঞান-ভান্ডার), Processor (বিশ্লেষণ ক্ষমতা) এবং Program(কর্মনীতি)। আকল, বিবেক বা Common Sense-এরও আছে Memory(জ্ঞান-ভান্ডার), Processor(বিশ্লেষণ ক্ষমতা) এবং Program(কর্মনীতি)।
১৪
আকল, বিবেক বা Common Sense উৎকর্ষিত ও অবদমিত হওয়ার পদ্ধতি কি?
উৎকর্ষিত হওয়ার পদ্ধতি : বর্তমান Computer-এ জ্ঞান/তথ্য যোগ করার মাধ্যমে Memory (জ্ঞান-ভান্ডার) ও Processing Power (বিশ্লেষণ ক্ষমতা) বাড়ানো যায়। আবার Dynamic Computer-ও আছে। যার Memory বাড়াতে পারলে Processing Power সাথে সাথে বেড়ে যায়। Common Sense-এর Processor হলো Dynamic। অর্থাৎ Common Sense-এর জ্ঞান-ভান্ডার বাড়লে বিশ্লেষণ ক্ষমতা সাথে সাথে বেড়ে যায়। আকল, বিবেক বা Common Sense-এর জ্ঞান-ভান্ডার বাড়ানোর উপায় হলো কুরআন, সুন্নাহ, বিজ্ঞান, সাধারণ ও বৈজ্ঞানিক উদাহরণ, সাধারণ ও ঐতিহাসিক সত্য ঘটনা ও কাহিনি এবং দেশ ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন করা।
অবদমিত হওয়ার পদ্ধতি : Virus যেমন Computer-এর ক্ষমতা কমায়। তেমনই ভুল তথা কুরআন ও সুন্নাহ বিরোধী তথ্য (Virus) মানুষের আকল, বিবেক বা Common Sense-এর শক্তি বা বিশ্লেষণ ক্ষমতা (Processing Power) কমায়।।
অবদমিত হওয়ার পদ্ধতি : Virus যেমন Computer-এর ক্ষমতা কমায়। তেমনই ভুল তথা কুরআন ও সুন্নাহ বিরোধী তথ্য (Virus) মানুষের আকল, বিবেক বা Common Sense-এর শক্তি বা বিশ্লেষণ ক্ষমতা (Processing Power) কমায়।।
১৫
আকল, বিবেক বা Common Sense উৎকর্ষিত হওয়ার মাত্রা কি??
সঠিক শিক্ষা ও পরিবেশে Common Sense উৎকর্ষিত হয়ে কুরআন-সুন্নাহর কাছাকাছি পৌঁছে যায় কিন্তু একেবারে সমান হয় না। অর্থাৎ সঠিক শিক্ষা ও পরিবেশে গড়ে উঠা মুসলিমের আকল, বিবেক বা Common Sense-এর অধিকাংশ রায় কুরআন-সুন্নাহর রায়ের সাথে মিলে যায়।
১৬
আকল, বিবেক বা Common Sense অদমিত হওয়ার মাত্রা কি?
ভুল তথা ইসলাম বিরোধী শিক্ষা ও পরিবেশে আকল, বিবেক বা Common Sense অবদমিত হয় কিন্তু একেবারে নিঃশেষ হয় না। তাইতো সাধারণ নৈতিকতা/বান্দার হক/মানবাধিকার বিষয়ে ইসলাম ও অন্য ধর্মের মানুষরা একমত এবং অমুসলিম থেকে মুসলিম হওয়ার সংখ্যা অগণিত, কিন্তু বিপরীতটি নেই বললেই চলে।
১৭
আকল, বিবেক বা Common Sense জাগ্রত থাকা মানুষের ইসলাম জানার মাত্রা কি?
যার আকল, বিবেক বা Common Sense জাগ্রত আছে সে ইসলামের বহু মৌলিক বিষয় জানে। কারণ আকল, বিবেক বা Common Sense-সম্মত অধিকাংশ কথা তথা সাধারণ নৈতিকতা, বান্দার হক বা মানবাধিকারের সকল কথা ইসলামের কথা।
১৮
আকল, বিবেক Common Sense জাগ্রত থাকলে কি ঘটে?
আকল, বিবেক বা Common Sense হলো আল্লাহর নিয়োগকৃত ইসলামের ঘরের দারোয়ান। দারোয়ান জাগ্রত থাকলে যেমন ঘরে চোর ঢুকতে পারা কঠিন হয়, তেমনই আকল, বিবেক বা Common Sense জাগ্রত থাকলে ইসলামের ঘরে চোর (ভুল তথ্য) ঢুকতে পারা কঠিন হয়।
১৯
কুরআন, সুন্নাহ ও আকল, বিবেক বা Common Sense ব্যবহার করার প্রবাহ চিত্র (Flow Chart) কি?
আল্লাহ প্রদত্ত তিনটি উৎস কুরআন, সুন্নাহ ও আকল, বিবেক বা ঈড়সসড়হ ংবহংব ব্যবহার করে নির্ভুল জ্ঞানার্জন ও ব্যবস্থা গ্রহণের প্রবাহ চিত্র নিম্নরূপ-
- যেকোনো বিষয়
- আকল/common sense/বিবেক (আল্লাহ প্রদত্ত সাধারণ/অপ্রমাণিত জ্ঞান) বা বিজ্ঞানের (আকলের মাধ্যমে উদ্ভাবিত বিশেষ জ্ঞান) ভিত্তিতে সঠিক বা ভুল বলে প্রাথমিক সিদ্ধান্ত ও ব্যবস্থা নেওয়া
- কুরআন (মূল প্রমাণিত জ্ঞান) দিয়ে যাচাই করে প্রাথমিক সিদ্ধান্তকে চূড়ান্তভাবে গ্রহণ বা বর্জন করা এবং সে আলোকে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া (প্রাথমিক ব্যবস্থা চালিয়ে যাওয়া বা নতুন ব্যবস্থা নেওয়া)
- সম্ভব না হলে সুন্নাহ (ব্যাখ্যামূলক প্রমাণিত জ্ঞান) দিয়ে যাচাই করে প্রাথমিক সিদ্ধান্তকে চূড়ান্তভাবে গ্রহণ বা বর্জন করা এবং সে আলোকে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া (প্রাথমিক ব্যবস্থা চালিয়ে যাওয়া বা নতুন ব্যবস্থা নেওয়া)
- সম্ভব না হলে প্রাথমিক সিদ্ধান্তের (আকল/Common sense/বিবেক বা বিজ্ঞানের রায়) ভিত্তিতে নেওয়া ব্যবস্থা ও গবেষণা চালিয়ে যাওয়া
- মনীষীদের ইজমা-কিয়াস দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তকে যাচাই-বাছাই করে অধিক তথ্যভিত্তিকটি গ্রহণ করা এবং সে অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে
২০
অন্ধ অনুসরণের গুনাহ কি?
আল্লাহ তা‘য়ালা ও রসূল স. ছাড়া অন্য কারো অন্ধ অনুসরণ করা (কথা বা লেখা চোখ বন্ধ করে মেনে নেওয়া) সকলের জন্য শিরক বা কুফরীর গুনাহ। যদি কাউকে নির্ভুল মনে করে তার অন্ধ অনুসরণ করা হয় তাহলে শিরকের গুনাহ হবে। আর যদি নিজের ইসলামের জ্ঞান নেই মনে করে অন্য কাউকে অন্ধ অনুসরণ করা হয় তবে কুফরীর গুনাহ হবে। কারণ, এতে আল্লাহর দেওয়া একটি বড়ো নেয়ামত আকল, বিবেক Common Sense-কে অস্বীকার করা হয়।
আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাননি?
আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত!
যোগাযোগ করুন