হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির একমাত্র হাজ্জের ভাষণ

যুগের জ্ঞানের ভিত্তিতে অনুবাদ ও শিক্ষা

📚 গবেষণা সিরিজ-৩৫

শিক্ষা রহিত
📖
গবেষণা সিরিজ-৩৫
পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির একমাত্র হাজ্জের ভাষণ
যুগের জ্ঞানের ভিত্তিতে অনুবাদ ও শিক্ষা
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

খ্রিষ্টান গবেষক, চিন্তাবিদ ও লেখক মাইকেল এইচ. হার্ট পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের মর্যাদাভিত্তিক তালিকা করার জন্য ১০০ জন বিখ্যাত মানুষের জীবন চরিত নিয়ে গবেষণা করেন। গবেষণা পত্রটির তার দেওয়া নাম হলো- The Hundred। ঐ মানুষগুলোর জীবনের যে সয দিক নিয়ে তিনি গবেষণা করেন তার তালিকা-

১. মানব জাতির কল্যাণের বিষয়ে ভূমিকা
২. মানবাধিকার
৩. অসাম্প্রদায়িকতা
৪. নারী স্বাধীনতা
৫. আত্মত্যাগ
৬. আচার-আচরণ
৭. স্বজনপ্রীতি
৮. সাম্য
৯. সফলতা
১০. কর্মকাণ্ডের সংরক্ষণ ও প্রচার
১১. অনুসরণকারীদের সংখ্যা ইত্যাদি।

অত্যন্ত নিরপেক্ষভাবে মাইকেল এইচ. হার্ট তার গবেষণাকার্য পরিচালনা করেন। গবেষণা শেষে তিনি লিখতে বাধ্য হন যে- ঐ ১০০ জন মানুষের মধ্যে তথা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি হলেন মুহাম্মাদ স.। পৃথিবীর ঐ শ্রেষ্ঠতম ব্যক্তি অনেক কথা বলেছেন, কাজ করেছেন ও ভাষণ দিয়েছেন। কিন্তু তিনি শেষ যে ভাষণটি দিয়েছিলেন সেটি ব্যাপক তথ্যধারণকারী ও মানবতার জন্য ব্যাপক কল্যাণকর। ভাষণটির যে সব অনুবাদ বর্তমানে আছে তা যুগের জ্ঞানের ভিত্তিতে নয়। আর ভাষণটির যে সব ভাবার্থ বর্তমানে আছে তাতে কিছু মৌলিক ত্রুটিও আছে। তাই পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তির জীবনের শেষ ভাষণের প্রকৃত অনুবাদ যুগের জ্ঞানের ভিত্তিতে মানবতার সামনে তুলে ধরার জন্য আমাদের এ প্রচেষ্টা। পৃথিবীর সকল মানুষের ভাষণটি পড়া দরকার।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২১,৫০৪ মোট ভিজিট