হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

প্রচলিত হাদীসশাস্ত্রে সহীহ হাদীস বলতে

নির্ভুল হাদীস বুঝায় কি?

📚 গবেষণা সিরিজ-১৯
তাকদীর(ভাগ্য!)
📖
গবেষণা সিরিজ-১৯
প্রচলিত হাদীসশাত্রে সহীহ হাদীস বলতে
নির্ভুল হাদীস বুঝায় কি?
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

ইসলামী জীবন বিধানে আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস হলো- কুরআন, সুন্নাহ ও আকল/Common sense/বিবেক। বিজ্ঞান (Science) হলো আকল/ Common sense/বিবেকের মাধ্যমে উদ্ভাবিত বিশেষ জ্ঞান। আল্লাহ প্রদত্ত জ্ঞানের উৎস তিনটির মধ্যে তাত্ত্বিক (Theoretical) পার্থক্য হলো- কুরআন আল্লাহ প্রদত্ত মূল প্রমাণিত জ্ঞান। সুন্নাহ আল্লাহ প্রদত্ত প্রমাণিত জ্ঞান, তবে এটি কুরআনের ব্যাখ্যা। আর আকল/Common sense/বিবেক জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত সাধারণ (অপ্রমাণিত) জ্ঞান।

অন্যদিকে উৎস তিনটির মধ্যে ব্যাবহারিক (Practical) পার্থক্য হলো- আল্লাহ তা‘য়ালা (কুরআন) মালিক এবং মূল ব্যাখ্যাকারী। রসুল স. (সুন্নাহ) মালিকের নিয়োগকৃত কুরআনের ব্যাখ্যাকারী। আর আকল/Common sense/ বিবেক, যা মালিকের নিয়োগকৃত ইসলামের ঘরের দারোয়ান।

ব্যাবহারিক দিক থেকে ২য় দৃষ্টিকোণের পার্থক্য হলো- কুরআন মানদণ্ড জ্ঞান। সুন্নাহ কুরআনের ব্যাখ্যামূলক জ্ঞান। আর আকল/Common sense/বিবেক বুনিয়াদি/ভিত্তি জ্ঞান। উল্লিখিত তথ্যগুলো পর্যালোচনা করলে সহজে বোঝা যায় জ্ঞানের আল্লাহ প্রদত্ত উৎস তিনটির গুরুত্বের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। তবে জীবন সম্পর্কিত নির্ভুল ও পরিপূর্ণ জ্ঞানার্জন করতে হলে উৎস তিনটির যথাযথ ব্যবহার অপরিহার্য।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২২,০২০ মোট ভিজিট