হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

আমলের গুরুত্বভিত্তিক

শ্রেণিবিভাগ ও তালিকা জানার সহজতম উপায়

📚 গবেষণা সিরিজ-৮
ইচ্ছাকৃতভাবে না বুঝে কুর'আন পড়া
📖
গবেষণা সিরিজ-৮
আমলের গুরুত্বভিত্তিক
শ্রেনিবিভাগ ও তালিকা জানার সহজতম উপায়
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

বর্তমান বিশ্বের মুসলিমদের ইসলাম অনুসরণ পর্যালোচনা করলে দেখা যায়- অধিকাংশ মুসলিম ইসলামের অনেক মৌলিক আমল ছেড়ে দিচ্ছেন এবং অমৌলিক আমল নিষ্ঠার‎ সাথে পালন করছেন। Common sense-এর আলোকে সহজেই বলা যায় উপরিউক্তভাবে ইসলাম পালিত হলে ‎যেকোনো মুসলিমের উভয় জীবন ব্যর্থ হতে বাধ্য।

মুসলিমদের আমলের এই বিপর্যয়ের প্রধান কারণ হলো-‎ কোনগুলো ইসলামের মৌলিক ও অমৌলিক আমল তা অধিকাংশের জ্ঞানের বাইরে থাকা। আর এটির প্রধান কারণ হলো- ইসলামের মৌলিক আমলের নির্ভুল তালিকা জানার সহজতম উপায়টি জাতির সামনে উপস্থিত না থাকা।

তাই বর্তমান প্রচেষ্টার উদ্দেশ্য হচ্ছে, ইসলামের মৌলিক আমলের নির্ভুল তালিকা জানার সহজতম উপায়টি জাতির সামনে উপস্থাপন করা। এর সাহায্যে মুসলিমগণ সহজে জানতে বা আলাদা করতে পারবেন কোনগুলো ইসলামের মৌলিক আমল এবং কোনগুলো অমৌলিক আমল। আর ‎এর ফলে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারবে বলে আশা‎ করা যায়।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২১,০০২ মোট ভিজিট