بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ইচ্ছাকৃতভাবে না বুঝে কুর'আন
পড়া গুনাহ না সওয়াব
📚 গবেষণা সিরিজ-৭
📖
গবেষণা সিরিজ-৭
ইচ্ছাকৃতভাবে না বুঝে কুর'আন
পড়া গুনাহ না সওয়াব?
📚 গবেষণামূলক পুস্তিকা
মূল বিষয়
বইয়ের সারসংক্ষেপ
‘না বুঝে কুরআন পড়লে প্রতি অক্ষরে দশ নেকী’ কথাটা বর্তমান মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচারিত। প্রচলিত এ কথাটি কুরআনকে শুধু না বুঝে পড়ার অনুমতিই দেয় না, বরং দারুণভাবে উৎসাহিতও করে। আর এ কথাটার প্রভাবে বর্তমানে সারা বিশ্বে কোটি কোটি মুসলিম না বুঝে কুরআন পড়ছে। তারা এটি করছে এ কথা ভেবে যে-
১. না বুঝে পড়লেই যখন প্রতি অক্ষরে দশ নেকী পাওয়া যায় তখন আর কষ্ট করে অর্থ বুঝতে যাওয়ার দরকার কী?
২. অর্থসহ তথা বুঝে পড়তে গেলে, না বুঝে পড়ার তুলনায় একই সময়ে কম অক্ষর পড়া হবে। ফলে সওয়াবও কম পাওয়া যাবে।
ইসলামী জীবন বিধানে সকলের জন্য সবচেয়ে বড়ো সওয়াবের কাজ হলো- কুরআনের জ্ঞানার্জন করা এবং সবচেয়ে বড়ো গুনাহ হলো- কুরআনের জ্ঞানার্জন না করা বা কুরআনের জ্ঞান থেকে দূরে থাকা। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ‘মু’মিনের এক নম্বর কাজ এবং শয়তানের এক নম্বর কাজ’ (গবেষণা সিরিজ-৪) এবং ‘সবচেয়ে বড়ো গুনাহ শিরক করা না কুরআনের জ্ঞান না থাকা?’ (গবেষণা সিরিজ-২৮) নামক বই দুটিতে। না বুঝে কুরআন পড়ার অর্থ হচ্ছে, কুরআন পড়া কিন্তু কুরআনের জ্ঞান থেকে দূরে থাকা। তাই এ কথা বোঝা মোটেই কঠিন নয় যে, প্রচলিত কথাটি ইবলিস শয়তানের ১ নং কাজকে দারুণভাবে সাহায্য করছে। সুতরাং কথাটি সঠিক কি না তা খতিয়ে দেখা প্রতিটি মুসলিমের ঈমানী দায়িত্ব। ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞