হোম কুর'আন হাদিস গবেষণা গ্রন্থ ভিডিও বক্তৃতা অডিও বক্তৃতা প্রশ্ন-উত্তর সম্পর্কে যোগাযোগ করুন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

মু'মিনের আমল কবুলের শর্ত

প্রচলিত ধারণা ও সঠিক তথ্য

📚 গবেষণা সিরিজ-৫
>মু'মিনের আমল কবুলের শর্ত
📖
গবেষণা সিরিজ-৫
মু'মিনের আমল কবুলের শর্ত
>প্রচলিত ধারণা ও সঠিক তথ্য
📚 গবেষণামূলক পুস্তিকা

বইয়ের সারসংক্ষেপ

একজন ব্যক্তির ওপর ঈমান গ্রহণের পরই যে বিষয়টি বাধ্যতামূলক হয়ে যায় তাহলো সৎকাজ করা। যা কুরআন-হাদীস দিয়ে অকাট্যভাবে প্রমাণিত। তাই বিশ্বের সকল প্রকৃত মুসলিম মনে প্রাণে চান যে- সালাত, যাকাত, সিয়াম, হাজ্জসহ যে আমলগুলো (কাজ) তারা করছেন, তা মহান আল্লাহর কাছে কবুল হোক। কারণ, আমল কবুল না হলে দুনিয়াতে ও পরকালে শান্তিতে থাকা যাবে না।

সালাত, যাকাত, সিয়াম, হাজ্জসহ সকল আমল কবুল হওয়ার কিছু শর্ত আছে। আমল কবুল হওয়ার ঐ শর্তসমূহের বিষয়ে বর্তমান মুসলিমদের ধারণা এবং তাদের জীবন পরিচালনা দেখলে সহজে বোঝা যায়- কুরআন, সুন্নাহ ও Common sense সমর্থিত আমল কবুল হওয়ার শর্তগুলো পূরণ করে আমল করা থেকে তারা বহু দূরে রয়েছেন। ফলে বর্তমান বিশ্বের প্রায় সকল মুসলিমের কৃত আমল কবুল হচ্ছে কি না সেটি এক বিরাট প্রশ্ন। আর এর ফলে সালাত, যাকাত, সিয়াম, হাজ্জ ইত্যাদি আমলগুলোর যে অপূর্ব কল্যাণ দুনিয়াতে পাওয়ার কথা তা থেকেও বর্তমান মুসলিম জাতি বঞ্চিত হচ্ছে।

তাই কুরআন, সুন্নাহ ও Common sense-ভিত্তিক আমল কবুল হওয়ার শর্তগুলো কী কী, তা গোটা বিশ্বের মুসলিম জাতিকে জানানোই এ প্রচেষ্টার মূল উদ্দেশ্য। আশাকরি শর্তগুলো জানার পর সকল মুসলিম তাদের কৃত আমলগুলো যেন মহান আল্লাহর কাছে কবুল হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। আর এর ফলস্বরূপ সময় দিয়ে ও কষ্ট করে যে সকল আমল তারা করছেন তার কল্যাণ তারা ইহকালে ও পরকালে পাবেন, ইনশাআল্লাহ।

❝ জ্ঞানই আলো — সত্যের পথে চলুন, আল্লাহর নৈকট্য অর্জন করুন ❞

2

2

Scroll to Top
👁️ ভিজিটর ২১,০১৪ মোট ভিজিট